১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১ শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা পটুয়াখালীতে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গর্ভপাত ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে খড়ের দাম আকাশছোঁয়া, বিপাকে কৃষক-খামারিরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে গবাদি পশুর প্রধান খাবার খড়ের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। বর্তমানে প্রতি কাউন্ট খড় বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে ১২ হাজার টাকায়। ফলে গবাদি পশু পালনের খরচ দিন দিন বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। খরা মৌসুমে কৃষকেরা গবাদি পশু মাঠে ছেড়ে দিতেন। তখন খাবারের তেমন সমস্যা হতো না। কিন্তু বর্তমানে মাঠজুড়ে আমন ধান চাষ হওয়ায় চরানোর সুযোগ নেই। বাধ্য হয়ে কৃষকেরা খড় কিনে কিংবা বিকল্প খাবারের উপর নির্ভর করছেন।স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক হালদার পাড়ার কৃষকের অভিযোগ, খড়ের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় তাদের গবাদি পশু পালনে বাড়তি চাপ তৈরি হচ্ছে। ফলে অনেক কৃষক এখন বিকল্প হিসেবে ঘাস ও পুকুরের কচুরিপানা কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এতে কিছুটা খরচ কমলেও অন্যান্য খরচ মেটানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অনেক খামারি লোকসান এড়াতে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এতে দীর্ঘদিন ধরে গবাদি পশু পালনে নির্ভরশীল কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ বিষয়ে তানোর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মীর সুমন রানা বলেন,খড়ের বিকল্প হিসেবে ঘাস ও কচুরিপানা খাওয়ালে গবাদি পশু অনেক ভালো থাকে। কৃষকেরা চাইলে এভাবে খাবারের সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।অন্যদিকে তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ঘাস ও কচুরিপানা খাওয়ানো একটি ভালো উদ্যোগ। এতে গবাদি পশু যেমন সুস্থ থাকবে, তেমনি কৃষকদের খরচও কমবে। তানোর গোল্লাপাড়া মো:জালাল  উদ্দিন সহ স্থানীয় কৃষকেরা বলছেন, খড়ের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি বিকল্প খাদ্য উৎপাদন ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিলে এ সংকট অনেকটাই লাঘব হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
পটুয়াখালীতে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গর্ভপাত ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন
বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

You cannot copy content of this page