৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্বাস্থ্য অধিকার নিশ্চিতে যুব নেতৃত্বের সংলাপ: বান্দরবানের কর্মশালা থেকে সুপারিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বাংলাদেশের পাহাড়ি জনপদ বান্দরবান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগঅঞ্চ মধ্যে অন্যতম। ঘন ঘন ভূমিধস, পাহাড়ি বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সংকটে স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভুগছে। এসব প্রভাব কেবল জীবিকায় নয়, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এ বাস্তবতাকে সামনে রেখে আজ বান্দরবানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা।কর্মশালায় বান্দরবানের বিভিন্ন পাহাড়ি ও প্রান্তিক সম্প্রদায়ের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, মৌলিক স্বাস্থ্যসেবার ঘাটতি, দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পরিবহন সমস্যা এবং দারিদ্র্যের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। এর ফলে তরুণরা, বিশেষত জরুরি সময়ে, প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় সিরাক-বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত করা এবং ভবিষ্যৎ কার্যকর নীতি প্রণয়নের জন্য সুপারিশ সংগ্রহ করা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশের উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রজেক্ট টেকনিক্যাল অফিসার ডা. রোখসানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালক সুপন চাকমা।

ডা. লেনিন তালুকদার বলেন, “আজকের কর্মশালায় তরুণদের মতামত আমাদের নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেবে। প্রান্তিক তরুণদের অংশগ্রহণে গড়ে উঠবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতি, যা শুধু হাসপাতাল নয়, সমাজের মানসিকতাও পরিবর্তন করবে। যুব নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ স্বাস্থ্যসেবাকে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করবে।সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত সমাপনী বক্তব্যে বলেন, “কর্মশালায় তরুণদের কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার ভিত্তিতে প্রস্তুত শ্বেতপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি তরুণদের চাহিদা নীতিতে প্রতিফলিত হয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page