২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

রাজবাড়ীতে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীতে সাপের কামড়ে মুক্তার খান পিন্টু (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।জানাযায়,শুক্রবার (২৯ আগস্ট) রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মুক্তার খান রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর পদ্মার তীরবর্তী এলাকার মৃত ছাত্তার খানের ছেলে। তার চার বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৮টার দিকে মুক্তার খান বাড়ির পাশে গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাপটির নাম জানতে চান। রোগী নিশ্চিতভাবে বলতে না পারলেও ধারণা দেন এটি রাসেল ভাইপার হতে পারে। তার পায়ে কামড়ের চিহ্ন পাওয়া যায়। সাপটি সঠিকভাবে শনাক্ত করা না যাওয়ায় চিকিৎসক পরিবারের অনুমতি নিয়ে অ্যান্টি স্নেক ভেনম দিতে চান। তবে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন।মৃতের মামা মুনসুর আলী জানান, “সাপে কামড় দেওয়ার পর প্রথমে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এক কবিরাজের কাছেও নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত দুইটার দিকে মারা যায় সে।”স্থানীয় বাসিন্দা রফিক বলেন, “গত দুই-তিন বছর ধরে মহাদেবপুর পদ্মার পাড় এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। বর্ষার সময় নানা ধরনের বিষধর সাপ দেখা দেয়। মুক্তারকে সাপে কামড় দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ভয়ে মাঠে কাজ করতে সাহস পাচ্ছেন না।”রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম রয়েছে। তবে অনেক সময় সাপ চিহ্নিত করা না গেলে অকারণে অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্যই পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page