৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইসলামই একমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছে- বেলাল আবেদীন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান >>> রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বেলাল আবেদীন বলেছেন, ইসলামই একমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছে। শ্রমিকরা আজকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বরাবরই শাসকগোষ্ঠী থেকে শুরু করে প্রভাবশালীদের আক্রমণের শিকার মাজলুম শ্রমিকরা। আজকে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। ‌তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আগামী দিনে শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (২৯ আগস্ট) রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদের হলরুমে ইমারত নির্মাণ শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।গংগাচড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও ইমারত নির্মাণ ইউনিয়নের সেক্রেটারি মুহিবুল্লাহ রতনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান।এ সময় তিনি বলেন, আমরা দেখেছি শ্রমিকরা কতটা মজলুমের শিকার হয়েছে‌ন। আমরা আরও দেখেছি তাদেরকে মাসের পর মাস খাটিয়ে নেয়ার পর, তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে। কাজেই শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এখানে যেসব শ্রমিক ভাইয়েরা এসেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদেরকে এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। ‌সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোঃ ওবায়দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা‌ মোঃ সোহাগ রহমান, গজঘণ্টা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আজহারুল ইসলাম, নোহালী ইউনিয়ন সভাপতি মোঃ মোকছেদ আলী, কোলকোন্দ ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page