১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কবিতা পাথর চোখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি  শাহাদাত হোসেন তালুকদার

দম ফুরালে শোকের কাঁদন
হাসির নহে কেউ,
ময়লা মাটির তুচ্ছ দেহ
ঘরের মানুষ  নও।

ভাবতে আমি এমন যদি
মাটির ঘরে আছি,
সেই কথাটি বুঝেও কেন
জীবন নিয়ে নাচি।

হবে না আর ইচ্ছা পাতা
যেমন মর্জি মতে,
নিথর অবস বস্তু ভারী
কাঁধেই পাড়ি  হবে।

তীর ছুড়িলে দেহের ক্ষত
রক্ত গড়িয়ে পড়ে,
মনের ব্যাথা শূল যাতনা
বুকের অশ্রু ঝরে।

অল্প সময় এক জীবনের
গল্প হয়ে যাবে,
খুঁজব তোমায় স্মৃতির কোণে
সাড়া নাহি দেবে।

সকল মায়া প্রেম পরিণয়
লুকাই পরিসরে,
নিরব দহন বিরাগ বেদন
হিয়ায় জমাট  রবে।

ক্ষত তেতো হৃদয় চিত্ত
রক্ত নহে ঝরে,
পাথর চোখের নিরব অশ্রু
মনে আটকা পড়ে।
সেই কথাটি বুঝেও কেন
জীবন নিয়ে নাচি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page