১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পিতা-পুত্র : বিক্ষোভে উত্তাল নাগেশ্বরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংবাদদাতা নাগেশ্বরী,কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটিকে ঘিরে দানা বেঁধেছে তীব্র ক্ষোভ। স্থানীয় নেতাকর্মীরা যেন দম আটকে রাখা ঝড়ের মতো রাস্তায় নেমে এসেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটায় ইউনিয়নের বিভিন্ন সড়ক জুড়ে প্রতিবাদী শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বাতাস। বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

ঘটনার সূত্রপাত গত রোববার (২৪ আগস্ট) উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান স্বাক্ষর করেন কালীগঞ্জ ইউনিয়ন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন । অথচ ঘোষণার দুদিনও গড়াল না, ত্যাগী কর্মীদের ক্ষোভ ফেটে পড়ল দাবানলের মতো- কমিটি বাতিল চাই। বিক্ষোভকারীরা অভিযোগের আঙুল তুলেছেন স্বজনপ্রীতির দিকে। তাঁদের ভাষ্য, নবগঠিত কমিটিতে স্পষ্ট হয়েছে আত্মীয়কেন্দ্রিকতার ছাপ। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মহির উদ্দিনকে রাখা হয়েছে কেবল সাধারণ সদস্য পদে, অথচ তাঁরই ছেলে প্রভাষক বুলবুলকে বসানো হয়েছে যুগ্ম আহ্বায়কের পদে । এই ঘটনাকে নেতাকর্মীরা দেখছেন ত্যাগী ও মাঠের সৈনিকদের প্রতি নির্মম অবমূল্যায়ন হিসেবে। প্রতিবাদ সমাবেশে নেতারা স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির আন্দোলন ও দুর্দিনে যারা মাঠে ছিলেন, তাঁদের মূল্যায়ন না করে সুবিধাভোগীদের পদোন্নতি দেওয়া হয়েছে। ত্যাগীরা হয়েছেন বঞ্চিত, আর স্বজনরা পেয়েছেন মর্যাদা।নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও জানান, বিএনপির দুর্দিনে যারা সংগ্রাম করেছেন, তাঁদের বাদ দিয়ে সুবিধাভোগীদের পদে বসানো হলে আন্দোলনপ্রিয় কর্মীদের মনে ক্ষোভ জাগ্রত হবেই। দ্রুত কমিটি বাতিল না করা হলে বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে নামতে হবে। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক সাহজামাল ব্যাপারী, সিনিয়র সহসভাপতি মোঃ হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ও সহ-সাধারণ সম্পাদক নুর জামালসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন,

যেহেতু কমিটি নাগেশ্বরী উপজেলা বিএনপি করেছে, তবে কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে জানাতে পারে আমরা তা সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page