১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার) >>> রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ স্থানীয় ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে৷মঙ্গলবার (২৬ আগস্ট) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৪-এর বিভিন্ন এনজিওর কার্যক্রম ঘুরে দেখেন। স্টেকহোল্ডার’ ডায়ালগ শিরোনামে এই সংলাপের শেষ দিনে ৪০টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।সকাল থেকে দু’দলে বিভক্ত হয়ে প্রতিনিধিরা ক্যাম্প-৪ ও বালুখালী এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা জাতিসংঘের খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার আউটলেট কেন্দ্র ঘুরে দেখেন, যেখানে রোহিঙ্গারা খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। এরপর তারা উখিয়ার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে দেশি ও বিদেশি প্রতিনিধিরা নারীদের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের সমস্যা, জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেন।প্রতিনিধিরা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং মানবিক সহায়তা আরো সম্প্রসারণের আশ্বাস দেন।রোববার শুরু হওয়া এই আন্তর্জাতিক সংলাপে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক দিক নিয়ে গভীর আলোচনা হয়। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিক উন্মোচন করা এবং সংকট নিরসনে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ।মঙ্গলবারের এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই আন্তর্জাতিক সংলাপ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page