১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান সাবটাইটেল – মোদি সরকারকে আসাদউদ্দিন ওয়াইসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি এবং শেখ হাসিনা।অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর প্রধান ও হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না? ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়াজ এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।য়াইসি বলেন, “প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রীকে আমরা কেন আশ্রয় দিয়েছি? আগে তাকে ফেরত পাঠান বাংলাদেশে। তিনি তো বাংলাদেশি, তাই না? ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে তাকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান বাংলাদেশের সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।”সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্তা করা হয়েছে, তার তীব্র নিন্দা করেন ওয়াইসি। তিনি বলেন, “আমরা দেশে একজন বাংলাদেশিকে সুরক্ষিত আশ্রয় দিয়ে রেখেছি, যিনি প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন। অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র রয়েছে।”হায়দরাবাদের এই এমপি প্রশ্ন তোলেন, “বাংলায় কথা বললেই কি কেউ বাংলাদেশি হয়ে যান? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকারে কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে? এখানে সবাই এখন যেন পাহারাদারের ভূমিকায় নেমেছে।”বিহারের এনআরসি প্রসঙ্গে ওয়াইসি বলেন, প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। নির্বাচন কমিশন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা দিয়েছে।চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফর প্রসঙ্গেও সমালোচনা করেন ওয়াইসি। তিনি বলেন, “মোদি সরকারের চীন নীতি আসলে কী—তা কেউই বুঝতে পারছে না। গত ১১ বছরে এই কারণে ভারত দুর্বল হয়েছে। ২০২০ সালে গলওয়ান সংঘর্ষের আগে যেমন পরিস্থিতি ছিল, সেটাই থেকে গেছে। অথচ চীন কোনো ক্ষেত্রেই আমাদের সহযোগিতা করেনি। দিল্লিতে আলোচনার পরও কি চীন পাকিস্তানকে আগের মতোই সমর্থন দিয়ে যাবে না—এই প্রশ্ন এখনো রয়ে গেছে।

সূত্র আমার দেশ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page