৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে হত্যা সন্দেহে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এমন চাঞ্চল্যকর হত্যার ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে নানা ধরনের গুঞ্জন। তবে হত্যা করা হয়েছে এমন গুঞ্জন বেশি শোনা যাচ্ছে মানুষ মুখে।ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই পাড়া গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগম(৩০) সাথে প্রায় ১২বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। এতে করে তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের সংসার জীবনে কলহ বিবাদ লেগেই থাকতো। ফলে প্রায় দুই বছর পূর্বে তাদের কোর্টের মাধ্যমে ডির্ভোজ হয়ে যায় এবং ডিভোর্সের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসারও করছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান।এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সাথে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলাল কে মারধর করে। যা বেলাল ফোন করে তার বন্ধুদের কে বিষয়টি জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়।এবিষয়ে নিহত যুবক বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক ভাবে এঘটনা কে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page