১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সখিপুরে উদযাপিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর ( টাঙ্গাইল)প্রতিনিধি >>> সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরেও অনাড়ম্বন পরিবেশে উদযাপিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সখিপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিবসটি পালিত হয়। ২০ আগস্ট ২০২৫ ইং বুধবার বিকাল সাড়ে তিনটায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সখিপুর উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপজেলা ডাকবাংলো চত্বরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে একত্রিত হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র-্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক তালতলা চত্বরে একত্রিত হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর শহীদ এর সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান এড, আহমেদ আযম খান। এসময় আরও বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, ডালিম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল, ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথি এড. আযম খান বলেন- যারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন,নির্বাচন পিছাতে নানা কৌশল করছেন,দুএকটি দল পি আর পদ্ধতির কথা বলছেন ,দেশের ১২ কোটি ভোটার ঐ ভুতুরে পদ্ধতি গ্রহণ করবে না, আবার যারা পি আর পদ্ধতি চাইছেন তারা ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রচারণা চালাচ্ছেন, যা জনগণের সাথে প্রতারণার প্রতারণার শামিল। আমরা যখন ৭১ সালের কথা বলি,স্বাধীনতার কথা বলি, তখন একটি দল যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বড় খারাপ লাগে, তারা বলে ৫ আগষ্ট নাকি ২য় স্বাধীনতা হয়েয়ে। তারা মুক্তিযোদ্ধকে ভয় পায়,মুক্তিযোদ্ধকে, ৭১কে স্বীকার করে নিতে চায় না। স্পষ্ট করে মুক্তিযুদ্ধের পাদপিট এই সখিপুরে দাঁড়িয়ে বলতে চাই,৭১ আমাদের পরিচয় ,মুক্তিযোদ্ধ আমাদের পরিচয়,লাল সবুজের পতাকা আমাদের পরিচয়, কোন ২য় স্বাধীনতা ৫ আগষ্ট হয় নাই, ওটা ছিল অভ্যুত্থান,স্বাধীনতার অভ্যুত্থান, ঐ রকম অভ্যুত্থান আমরা ৯০তেও করেছিলাম শৈরশাসক এরশাদের রিরুদ্ধে। তাই স্বাধীনতাকে নিয়ে যারা ছিনিমিনি খেলে, তারা যেন বাংলাদেশের জনগণের কাছে ভোট চাইতে আসে না, ভোট পাবে না। স্বাধীনতাকে স্বীকার করে নিতে হবে। মুক্তিযোদ্ধের সময় বিরুধিতা করেছেন, জাতীর কাছে ক্ষমা চেয়ে তার পরে জনগণের কাছে ভোট চাইতে যেন আসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page