১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বিএনপি নেতা সরাসরি প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিতে পারলে বৈধ অস্ত্র নিয়ে মিছিল কেন নয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম বিভাগীয় প্রধান>>> প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে নতুন করে বিতর্কে জড়ালেন চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিতর্কের মুখে সাংবাদিকদের এড়িয়ে চললেও ব্যক্তিগত সহকারীর মাধ্যমে অস্ত্র নিয়ে মিছিল প্রসঙ্গে একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় হুমকি দিতে পারলে আমি অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিল করতে পারব না কেন?’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার বিকালে বাঁশখালী পৌর সদরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের যৌথ মিছিলের সামনে অস্ত্রসহ হাঁটেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেউপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেই মিছিলের ছবি রাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ফেসবুক পেজে আপলোড করা হয়। মিছিলে ব্যানারের আগে অস্ত্র হাতে নিয়ে সংসদ সদস্যের এগিয়ে যাওয়ার দৃশ্য ও ছবি রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর পর বাম হাতে একটি কালো ব্যাগ নিয়ে সংসদ সদস্য সামান্য হেঁটে যান। মিনিটখানেক পর তিনি পেছন ফিরে মিছিলের ভেতর থেকে একজনের এগিয়ে দেওয়া আরেকটি কালো ব্যাগ ডান হাতে নেন। হাঁটতে হাঁটতে ব্যাগের ভেতর থেকে তিনি একটি পিস্তল বের করেন। এরপর কালো ব্যাগটি সংসদ সদস্য তার সামনে থাকা আরেকজনের হাতে দেন। ওই ব্যক্তি স্থানীয় ওলামা লীগ নেতা বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

 

ডান হাতে পিস্তল ও বাম হাতে একটি কালো ব্যাগ নিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মিছিল নিয়ে এগিয়ে যেতে দেখা যায় সেই ভিডিওতে। এ বিষয়ে বক্তব্য জানতে রাতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মঙ্গলবার দুপুর পর্যন্ত একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি। যদিও এ সময় তিনি বাঁশখালীর গ্রামের বাড়িতেই ছিলেন বলে নিশ্চিতভাবে জানা যায়। সরল ইউনিয়নের গ্রামের বাড়িতে তিনি ঘর নির্মাণ করছেন। সেই ঘর নির্মাণের কাজ দেখভাল করছেন।

 

পরে এ প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী একেএম মুস্তাফিজুর রহমান একটি বার্তা পাঠান। এমপির বরাত দিয়ে তাতে বলা হয়, ‘প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন, দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন, তবে আমি বৈধ অস্ত্র ব্যবহার করে অগ্নিসন্ত্রাসকারী বাহিনীকে প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে তাতে ক্ষতি কী?জানতে চাইলে একেএম মুস্তাফিজুর রহমান বলেন, এমপি স্যার এককভাবে কোনো সাংবাদিকের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমার মাধ্যমে বার্তাটি পাঠিয়েছেন। তিনি নির্বাচনী এলাকা বাঁশখালীতে অবস্থান করছেন।মিছিলে অংশ নেওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানিয়েছেন, অস্ত্রটি সংসদ সদস্যের নামে লাইসেন্স করা।মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি দুদফায় সংসদ সদস্য নির্বাচিত হন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন। কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালাগাল করার একটি অডিও ফাঁস হয় গত নির্বাচনের আগে। কিন্তু তিনি ঠিক মনোনয়ন পেয়ে যান দ্বিতীয়বার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ

You cannot copy content of this page