১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পেকুয়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: দিদারুল ইসলাম. পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।সোমবার (১১ আগস্ট) রাত ১১টার সময় উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবেশী নুরুল হুদার ছেলে আরিফুল ইসলাম রাত ১১টার দিকে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। চিৎকার শুনে বাকপ্রতিবন্ধীর পিতা-মাতা এসে দরজা ভেঙে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হলে সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম বিচার করার আশ্বাস দিয়ে আরিফকে তার জিম্মায় নেন।
বাকপ্রতিবন্ধীর পিতা বাদশাহ মিয়া অভিযোগ করে বলেন, সমাজ সর্দার রফিক আলম পরদিন সকালে বিচারের কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর আরিফ পালিয়ে গেছে বলে জানান। তিনি দাবি করেন, সমাজ সর্দার ইচ্ছাকৃতভাবে ধর্ষককে পালাতে সহায়তা করেছেন। আমার তিন মেয়ে বাকপ্রতিবন্ধী। আমি মেয়েকে ধর্ষণের কঠোর বিচার চাই।এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হোসাইন শহিদ সাইফুল্লাহ বলেন, আমি মঙ্গলবার বিষয়টি শুনেছি এবং ভুক্তভোগীর পরিবারকে থানার সহযোগিতা নিতে বলেছি।
অভিযুক্ত আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম দাবি করেন, দুপক্ষের সম্মতিতে বৈঠক হয়েছিল, কিন্তু ভুক্তভোগীর পরিবার বৈঠকে আসেনি। আরিফকে আমার জিম্মায় নেয়নি। মেয়ের দাদা সিরাজুল ইসলাম আরিফকে ঘটনার দিন রাতে ছেড়ে দিয়েছে।ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে মিমাংস করা যায় কিনা জানতে চাইলে রফিক আলম বলেন, এধরণের অনেক ঘটনা আমরা স্থানীয়ভাবে আগেও নিষ্পত্তি করেছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page