১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পেকুয়ায় ভোলা খালের চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: দিদারুল ইসলাম.পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের জেগে উঠা চরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন পেকুয়া উপজেলা প্রশাসন। অভিযানে ভোলা খালের জেগে উঠা চরের বারবাকিয়া বাজার অংশে একটি অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার বারবাকিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।বারবাকিয়া ইউনিয়ন ভূমি অধিদফতরের উপ-সহকারী আফছার কামাল জানান, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার সৌদি প্রবাসী আবদুল শুক্কুর ভোলা খালের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করে আসছিল। খবর পেয়ে উপজেলা ভূমি অধিদফতরের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি অবৈধভাবে পাকা দোকান নির্মাণ কাজ চলমান রাখে। অবৈধভাবে পাকা দোকান উচ্ছেদে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাকা দোকান ঘরের পিলার ও অবকাঠামো ঘুড়িয়ে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন,নদীর চরে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পেকুয়া উপজেলা প্রশাসন। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।নদীর জেগে উঠা চর হচ্ছে জাতীয় সম্পদ। যারা রাতের আধাঁরে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবো।আজকে নদীর জায়গায় যে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে আগামীতেও উপজেলা প্রশাসন এধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে।‎অভিযানে বারবাকিয়া ইউনিয়ন ভূমি অধিদফতরের উপ-সহকারী আফছার কামাল, মোহছেনা আক্তার, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইউনুস, ইউপি সদস্য আনছার হোসেনসহ পেকুয়া থানা পুলিশের বিশেষ দল উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page