৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) >>> চট্টগ্রামে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। আজ (৯ আগস্ট, ২০২৫) বিকেলে মোমিন রোডের চেরাগী চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, চট্টগ্রাম বিভাগ, মহানগর, জেলা ও উপজেলার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকেরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মুহাম্মদ ছগিরের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান তৈয়ব চৌধুরী। যুগ্ম মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে খুন করার ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরেই নয়, আজ সারাদেশেই সাংবাদিকেরা অনিরাপদ।বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না। দেশে একের পর এক সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।এই প্রতিবাদ সমাবেশে সাগর-রুনির মতো নিহত সব সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার এবং হেনস্তার শিকার সাংবাদিকদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,সহ-সাংগঠনিক সম্পাদক,,মুহাম্মদ রায়হান খান, মুহাম্মদ জোবায়ের, নির্বাহী সদস্য,তকির উদ্দিন আনিস, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, মুহাম্মদ গোলজার হোসেন,সহ-সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আখতার হোসেন, হাসিবুর রহমান শান্ত,অন্যান্যদের মধ্যে উপস্থিত সদস্য,মো. নিশান, মুহাম্মদ মাজহারুল ইসলাম, মুহাম্মদ বেলাল, এস.এম. পিন্টু, সোহাগ আরেফিন, শহীদুল ইসলাম, মিসেস রেখা, মিজানুর রহমান, নাসির উদ্দিন লিটন, সমীর পাল প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page