জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওহিদ শেখকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।গত ৯ই আগস্ট শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এস আই মোঃ তারেক রহমান নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উলা গ্রাম থেকে ওহিদ শেখকে গ্রেফতার করে।পুলিশ সুত্রে জানাগেছে গ্রাম্য আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কিছুদিন আগে উলা গ্রামের বাবু গাজী নামের এক ভ্যান চালক ও জুয়েল মোল্লাসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে ওহিদ শেখসহ তার লোকজন। এ ঘটনায় বাবু গাজীর স্ত্রী পারুল বেগম ও জুয়েল মোল্লার স্ত্রী মোসাঃ সুবর্না আক্তার বনানী বাদী হয়ে লোহাগড়া থানায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় পুলিশ মেম্বার ওহিদ শেখকে আটক করতে সক্ষম হয়।পুলিশ সুত্রে আরো জানাগেছে, মেম্বার ওহিদ শেখ এর নামে লোহাগড়া সহ ঢাকাতে একাধিক মামলা রয়েছে।সে বিভিন্ন সময় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অংশ গ্রহণ করতো।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন.. ঐ এলাকায় দীর্ঘদিন যাবত ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংহিতার ঘটনা ঘটেছিলো এবং এই মেম্বার ওহিদ শেখের নামে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফপ্তার করে আইনের মাধমে আদালতে প্রেরন করা হয়েছে।


মন্তব্য