১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।শনিবার বিকাল ৪টায় চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।চকরিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদ, দৈনিক এশিয়ান এইজ এর চট্টগ্রামের স্টাফ রিপোর্টার বশির আল মামুন, প্রেসক্লাবের একাংশের সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এম আলী হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যায়যায়দিনের মোঃ মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মোঃ মহসিন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদের এম জিয়াবুল হক, দৈনিক কর্ণফুলীর জহিরুল ইসলাম, দৈনিক মুসলিম টাইমসের জহিরুল আলম সাগর, দৈনিক বাংলাদেশ সমাচারের এম, রিদুয়ানুল হক, দৈনিক খবর পত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি মনির আহমদ, দৈনিক সংগ্রামের শাহজালাল সাহেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল, দৈনিক সংবাদ সারাবেলার কামাল উদ্দিন, দৈনিক বাংলার ইউসুফ বিন হোসাইন, দৈনিক ভোরের ডাকের সাঈদী আকবর ফয়সাল, দৈনিক ডেসটিনির এইচ এম রুহুল কাদের, এনএএন টিভির রিয়াদ উদ্দিন,দৈনিক জনবাণীর আদিল আহমেদ চৌধুরী, দৈনিক রুপসী গ্রামের রাজু দাশ, দৈনিক নিরপেক্ষ এর কফিলউদ্দিন, দৈনিক আপন কন্ঠের জুলফিকার আলি ভুট্টাে, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, দৈনিক বাংলাদেশের আলো শাহরিয়ার মাহমুদ, দৈনিক একুশে সংবাদের আব্দুল হামিদ, এমসি টিভির মোঃ সেলিম, দৈনিক আজকের বাংলার মোঃ আরফাত, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু, দৈনিক স্বাধীন মতের বিজন কুমার বিশ্বাস, দৈনিক নাগরিক সংবাদের মোঃ সাদ্দাম, জেজে টিভির ফরিদ বাবুল, দৈনিক গণকন্ঠের আব্দুল্লাহ আল মামুন, কর্ণফুলি মিডিয়ার হোসাইন মোঃ সবুজ, দৈনিক অগ্নি শিখার এরফান, দৈনিক জনতার আব্দুল মতিন চৌধুরী, দৈনিক যুগ-যুগান্তরের আবুল হোসাইন, দৈনিক তৃতীয় মাত্রার শাহ্ আলম, দৈনিক জনতার জমিনের শফিউল করিম সবুজসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।এসময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, মোবারক হোসাইন জিহান ও শামসুল আলম সাঈদী প্রমূখ।মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও এখনো সকল খুনীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।তাঁরা আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার দ্রুত আইনে নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।’##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page