১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ লায়ন ইসলাম,খানসামা দিনাজপুর >>> গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস এম রকি’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি সাজু সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহমেদ, জনকণ্ঠের পত্রিকার সংবাদদাতা লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বুলবুল ইসলাম, আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, কোন সরকারের সময়েই সাংবাদিকরা নিরাপদ নয়। আমরা কাজের নিরাপদ পরিবেশ চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page