৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”। প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নড়াইলে নরসুন্দরের কেচির আঘাতে, আহত কিশোরের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে চুলকাটা কেচির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আল-মামুন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (৮আগস্ট) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। গত ২২ জুলাই বিকালে থানার যোগানিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচির আঘাতের শিকার হয় মামুন। নিহত আল-মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।আল-মামুনের মামা শেখ আমানত ইসলাম পারভেজ তিনি শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য গত ২২ জুলাই বিকালে মামুন নড়াগাতি থানার যোগানিয়া বাজারে প্রল্হাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে যায় । সেখানে একই এলাকার নলিন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। তর্কতর্কির একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ চুলকাটার কেচি দিয়ে মামুনের গলায় আঘাত করে। তার চিৎকার শুনে চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায় শিমুল। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকালে মামুন মারা যায়।নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশিকুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page