১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

সাতকানিয়ায় প্রকল্পের কাজে ঘুষ টেন পার্সেন্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী ও কার্যসহকারীর বিরুদ্ধে নির্দিষ্ট হারে সব ধরনের প্রকল্প থেকে নিয়মিত ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি প্রকল্পের জন্য তিনি ‘টেন পার্সেন্ট’ (১০ শতাংশ হারে) ঘুষ নেন। ‘টেন পার্সেন্ট’ টাকা নগদ না দিলে প্রকল্পের চেক আটকে রাখেন তিনি।

উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা, অফিস সহকারী জাহেদ ও আলমগীরের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদের সাধারণ সভায় একাধিকবার অনিয়মের কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও বন্ধ হয়নি টেন পার্সেন্ট আদায়।এমনকি অধিকাংশ জনপ্রতিনিধিরা তাদের এমন আচরণে বিক্ষুব্ধ হয়ে,তারা স্বৈরাচারের যাহা করছিল এখনো তা চালিয়ে যাচ্ছে বলে জানান।

উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, পিআইও কার্যালয়ের আলমগীর ও জাহেদ,মাস্টার রুলস এর প্রতিটি ফাইলে প্রসেসিং করার নাম করে ২ থেকে ৫ হাজার টাকা আদায় করে থাকেন। প্রতিটি প্রকল্পের বিল আদায় করতে গেলে ১০% কমিশন আদায় করে অপারগতা স্বীকার করলে,
কার্য সহকারী আলমগীর হোসেন প্রকল্পের কাজে বিভিন্ন অনিয়ম হইছে বলে প্রকল্পের ব্যয়কৃত বিল না দিয়ে দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানি করে। কিন্তু প্রকল্পের সম্পূর্ণ বিল থেকে ১০% নগদ পরিশোধ করলে। প্রকল্পে অনিয়ম হলেও বিল চেকের মাধ্যমে দ্রুত পরিশোধ করে দেয়।এ বিষয়ে আনকৃঙ্খলা সমন্বয় সভায় একাধিকবার বলা হলেও কোন পরিবর্তন হয় না।

এ ছাড়াও প্রকল্পের সভাপতি টাকা দিতে আপত্তি করলে আটকে রাখা হয় চেক। পিআইওর নাম করে অনিয়মের মাধ্যমে টাকা আদায় করে থাকেন তিনি। চলতি বছরের মার্চ মাসে তার নানা রকম দুর্নীতির অনুসন্ধানে গিয়ে
সংবাদ কর্মী আব্দুল্লাহ আল মারুফ জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে বলেন আমি ৫-৬ টা ফাইলে টাকা নিয়েছি এমন কাজ আর করব না,প্রতিশ্রুতি দেন এরপরও তিনি পুরোদমে পুরনো নিয়মে কাজ চালিয়েই যাচ্ছেন।সরাসরি অফিসে গিয়ে এই টাকা কেন নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেন
তারাই এ বিষয়েই ভালো বলতে পারবেন আমি এর চেয়ে আর বেশি কিছু আপনাকে বলতে চাই না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য অভিযোগ করে বলেন, অফিস সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম করে টেন পার্সেন্ট টাকা নগদ আদায় করে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে চেক আটকে রেখে টাকা পাওয়ার পর চেক হস্তান্তর করেন তারা আরও বলেন কোন প্রকল্পের চেক কমিশন ছাড়া দেওয়া হয় না সেটি অনেক আগে থেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি মহিলা সদস্য বলেন,১% প্রকল্পের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ,আমি কাজ সম্পন্ন করার পর ইউপি সচিব আমাকে টাকা দিচ্ছে ১ লাখ টাকা,আমি সেই টাকা গ্রহণ করি নাই।কারণ আমি খরচ করেছি দেড় লক্ষ টাকা,ইউপি সচিব আমাকে এক লক্ষ টাকা দিতে চাচ্ছে।আমি এই বিষয়ে প্রশাসনিক সমাধান চাই।

সাতকানিয়ায় কালিয়াইশ ইউনিয়নের ৭,৮,৯, নং ওয়ার্ডের মহিলা মেম্বার পারভীন আক্তার বলেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি জাহেদের মাধ্যমে টেন পার্সেন্ট টাকা আদায় করা হয়। আমি ১০% কমিশন দিই নাই বলে আমার প্রকল্পের বিল দিচ্ছে না এ ব্যাপারে আমি উপজেলা পরিষদের সাধারণ সভায় একাধিকবার প্রতিবাদ করছি এবং লিখিত অভিযোগ দিয়েছি,তারা আগের চেয়ে এখন আরো বেশি ঘুষ নিচ্ছে ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,কেবলমাত্র আমি এসেছি,আমাকে একটু সময় দিন,এবিষয়ে কিছু জানিনা,অভিযোগের বিষয়ে সত্যতা পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন,আমি দায়িত্ব নিয়েছি কিছুদিন হয়েছে অভিযোগের সত্যতা পেলেই,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ্ মজুমদার বলেন,১০ % ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না,আমি যেহেতু এ বিষয়ে জানিনা তবে যারাই এ কাজে সম্পৃক্ত থাকুক না কেন,অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করলো সামিট এলএনজি টার্মিনাল
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন

You cannot copy content of this page