২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বেলকুচিতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি >>> সিরাজগঞ্জের বেলকুচিতে ২৪’ জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৪ আগস্ট) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সভাপতি বেলকুচি থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি পৌর বিএনপি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু, যুগ্ম আহ্বায়ক, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহ আলম মেম্বার, সভাপতি বেলকুচি থানা তাঁতীদল; মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক থানা তাঁতীদল; মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, আহ্বায়ক সদস্য থানা বিএনপি; মোঃ ফরিদ উদ্দীন সরকার, সাধারণ সম্পাদক পৌর তাঁতীদল; মোঃ মোগরব আলী বেপারী, সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আশরাফ আলী, সহ-সভাপতি এনায়েতপুর থানা যুবদল; মোঃ সনতোশ আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক থানা তাঁতীদল; ডাঃ মোঃ হামিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য পেশাজীবী দল; আব্দুস সামাদ, সভাপতি সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি এবং মোঃ আমিরুল ইসলাম, সাবেক কমিশনারসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ হাফিজুল ইসলাম মন্ডল, আহ্বায়ক সদস্য থানা যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন যুবদল এবং মোঃ আসলাম আকন্দ, সাবেক সিনিয়র সহ-সভাপতি কলেজ ছাত্রদল।এসময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে। ২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে তাঁদের আদর্শে উজ্জীবিত হতে হবে।”আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page