২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায় ইভটিজিং রোধে ইউএনও’র অভিযান, ৩ জনকে জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা >>> ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করাইয়ানগর, পৌরসভার কলেজ রোড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

পরে তারা মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেখানে ইভটিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসারের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page