১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পটুয়াখালী-ভোলায় কোস্টগার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৯ জেলে আটক/

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিকদার জোবায়ের হোসেন,পটুয়াখালী >>> পটুয়াখালী ও ভোলায় পৃথক অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে আটক করা হয়েছে ৯ জন জেলেকে।বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড সদর দপ্তর।কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর আমখোলা উপকূলে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বিত অভিযানে দুইটি ট্রলিং বোট ও ৯টি নিষিদ্ধ বেহুন্দী জালসহ আটজন জেলেকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ যন্ত্রাংশ খুলে ফেলা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।এর আগে বুধবার সকালে চরফ্যাশনের ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের চরমানিকা আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি আর্টিসানাল ট্রলিং বোট ও আনুমানিক ১৫০ মিটার ট্রলিং জালসহ একজন জেলেকে আটক করা হয়। অভিযানের পর আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সামগ্রী চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,“মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবেশ ও মাছের প্রজনন নিরাপত্তায় কোস্ট গার্ডের এমন তৎপরতা এলাকাবাসীর মাঝে প্রশংসিত হচ্ছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page