১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ধনাগোদা নদীর ঢেউয়ে হারিয়ে গেল শিশু আরাফাত, ৬ ঘণ্টা পর মিলল নিথর দেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) >>> চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর পাওয়া গেল ছোট্ট শিশু আরাফাতের নিথর দেহ।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।নিহত শিশু আরাফাত (৬) উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি ভুঁইয়া বাড়ির বাসিন্দা আবুল কালাম ওরফে আবু ভুঁইয়ার ছোট ছেলে।প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আরাফাত তার বড় ভাই নিহাদ (১০) ও বড় বোন অনু (১২) এর সঙ্গে বাড়ির পাশের ধনাগোদা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে ভাইবোন দু’জন বাড়ি ফিরে এলেও ছোট্ট আরাফাত আর ফেরেনি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় বিষয়টি জানানো হয় মতলব উত্তর ফায়ার সার্ভিসকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি টিম এবং পরে চাঁদপুর থেকে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় সহায়তা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি টিম। একটানা ছয় ঘণ্টা তল্লাশির পর বিকেলে ধনাগোদা নদী থেকে আরাফাতের নিথর দেহ উদ্ধার করা হয়।উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম। স্থানীয় পর্যায়ে সমন্বয় করেন মতলব উত্তর ফায়ার সার্ভিসের টিম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন। উদ্ধার কাজের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।চাঁদপুর ফায়ার সার্ভিস ডুবুর দলের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ কঠিন ছিল। তবুও আমরা দ্রুত সময়ের মধ্যেই মরদেহ উদ্ধার করতে পেরেছি।এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠাই। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।আরাফাতের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে গভীর শোক। পিতা আবুল কালাম ও মাতা সারমিন বেগমের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।নিরাপত্তাহীন ও অনিরীক্ষিত নদীপাড়ে ছোটদের প্রবেশে কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এমন দুর্ঘটনা প্রতিরোধে নদীপাড়ে নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হোক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page