৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের। সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”। প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কাদা-পানিতে নেমে দায়িত্ব পালন: মতলব উত্তরে আলোচিত ‘জনগণের ম্যাজিস্ট্রেট’ হিল্লোল চাকমা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন আহমেদ,মতলব (চাঁদপুর) >>> চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সম্প্রতি আলোচনায় এসেছেন তার এক ব্যতিক্রমী ও সাহসী ভূমিকার জন্য। বৃষ্টিভেজা দিনে বিলের হাঁটুসমান কাদা-পানি মাড়িয়ে অভিযান পরিচালনার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার আমুয়াকান্দা ও ঠাকুরচর এলাকায় অবৈধ মৎস্যজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেন তিনি। মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ অভিযানে ঘটনাস্থলে কোনো সড়ক না থাকায় তিনি জুতা হাতে নিয়ে নিজেই নেমে পড়েন কাদায়। ভেজা প্যান্ট, হাতে ছাতা ও ওয়ালেট নিয়েও দায়িত্ব পালনে এতটুকু পিছপা হননি। সেদিন ভেসাল জাল ১টি ও চায়না দুয়ারী জাল ৫টি জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।হিল্লোল চাকমার দায়িত্বশীলতা এখানেই সীমাবদ্ধ নয়। তিনি মতলব উত্তরে যোগদানের পর থেকেই নিজের কর্মস্থলকে একটি সুশৃঙ্খল, অপরাধমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন।চলতি মাসের ১১ তারিখে ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেন তিনি।এছাড়াও, মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে বহুবার অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করে আইনের আওতায় আনেন।অভয়াশ্রম চলাকালীন সময়েও মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ জাল ও মাছ জব্দ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।এছাড়া তিনি নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় তরুণ সমাজকে উৎসাহিত করে চলেছেন।এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কখনও কখনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমি বিশ্বাস করি, প্রশাসনের আসল শক্তি মাঠ পর্যায়ের জনতার পাশে দাঁড়ানো। যত কঠিনই হোক, কাজের জায়গা থেকে পিছু হটিনি, ভবিষ্যতেও হবো না।স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, একজন উপজেলা কর্মকর্তার এমন কর্মনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাহসিকতা এলাকার উন্নয়ন ও শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের।
সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”।
প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা
শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ।
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা
বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত।

You cannot copy content of this page