৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পাহাড়ে ইউপিডিএফ-সেনাবাহিনীর গোলাগুলি একে-৪৭ সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা >>> রাঙামাটিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল পৌনে ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় হয়েছে। অভিযানে এ পর্যন্ত একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।এদিকে-খাগড়াছড়ি সেনা রিজিয়ন জানায়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজপলার দূর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। অভিযানে ইউপিডিএফের (মূল) সশস্ত্র গোপন আস্থানার সন্ধান মিলে। সেখান থেকে অস্ত্র, ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ সংগঠনটির সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করেছে সেনাবাহিনী।আজ ভোর রাত ৪ টার পর এসব উদ্ধার করেছে জানিয়েছে সেনাবাহিনী। ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করছে গোয়েন্দা সুত্রে এমন তথ্য পান। পরে রিজিয়নের নির্দেশনায় ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা গতকাল (সোমবার) রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ঘটিকায় বাঘাইহাট জোনের সেনা টহলদল ঐ এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে।এ সময় সেনাবাহিনী ইউপিডিএফের একটি সশস্ত্র আস্থানা ও দলকে শনাক্ত করতেও সক্ষম হয়। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) কর্মীরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী।একপর্যায়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, একটি এলজি, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ৪২ টি এসএমজি গুলির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকি টকি, দুইটি স্পাই ক্যামেরা, ৪ টি ইউপিডিএফ’র পতাকা ও সামরিক শাখার বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল মো. মাসুদ রানা।সেনাাবহিনী জানায়, তাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে। পাহাড়ের শান্তিপূর্ণ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page