৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দুই যুগের বঞ্চনা—পেকুয়ায় কাদেরিয়া পাড়া সড়ক যেন এক মরণফাঁদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: দিদারুল ইসলাম কক্সবাজার >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিত খালী এলাকার কাদেরিয়া পাড়ায় দীর্ঘ দুই যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে। এক সময়ের প্রাণবন্ত চলাচলের পথটি এখন খানাখন্দে ভরা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই সড়কের বেহাল দশা যেন উন্নয়ন বঞ্চিত সাত হাজার মানুষের দুর্ভোগের প্রতিচ্ছবি।মাত্র দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নাপিত খালী, পেন্ডার পাড়া, কাদেরিয়া পাড়া হয়ে সিকদার পাড়া পর্যন্ত বিস্তৃত। পূর্বে সড়কটি মৌলভী বাজার সংলগ্ন টইটং বাজার সড়কের সাথে সংযুক্ত ছিল। বর্তমানে বর্ষায় কোথাও কোথাও হাঁটু সমান কাদায় ডুবে যাচ্ছে পথচারীরা। ইট-বালি তো দূরের কথা, মাটি ভরাটের কাজও সময়মতো শেষ হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুগ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ব্রিকসলিন দ্বারা সড়কটির আংশিক উন্নয়ন করেছিল। এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। জনপ্রতিনিধিরা মাঝে মাঝে কর্মসৃজন প্রকল্পের আওতায় কিছু মাটি ফেলা ছাড়া কোনো টেকসই উদ্যোগ নেননি। ফলে চলতি বর্ষা মৌসুমে সড়কটি পরিণত হয়েছে চলাচল অনুপযোগী এক কাদাভূমিতে।সড়কটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, এই পথ ধরেই প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে টইটং উচ্চ বিদ্যালয়, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাপিত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহেরা একাডেমি, এক্বরা স্কুল অ্যান্ড কলেজ ও মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসায়। রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রও। অথচ, এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর পড়ে আছে অবহেলায়।স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর চৌধুরী বলেন,“গত দুই যুগেও সড়কটি সংস্কার হয়নি। এলাকাবাসীর প্রধান যাতায়াত মাধ্যম এটি। আমরা বারবার আবেদন করলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন চৌধুরী বলেন,“আমরা গ্রামীণ সড়কগুলোর সংস্কার কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। যেখানে মানুষের দুর্ভোগ বেশি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাদেরিয়া পাড়া সড়কটির ব্যাপারে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”বেহাল এই সড়ক যেন শুধু একটি পথ নয়, বরং টইটংয়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দুই যুগ ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এ পথের দিকে এবার যদি কর্তৃপক্ষ নজর না দেয়—তবে প্রশ্ন উঠবে, উন্নয়ন কার জন্য? কারা পাচ্ছে সেই সুযোগ, আর কারা বারবার থেকে যাচ্ছে অবহেলার ছায়ায়?

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন

You cannot copy content of this page