৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নবীগঞ্জে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি >>> নবীগঞ্জে কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে বিশাল মানববন্ধন করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ কায়ছার আহমেদ এর পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ এর সভাপতি ইছমত আহমদ। এতে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা তাদের বক্তাবে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা আরো বেশী মেধাবী। কিন্তু তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে সরকারি বৃত্তি পরীক্ষার থেকে। এটা আসলে বৈষম্যমূলক এবং শিক্ষার ন্যায্যতার পরিপন্থী। আমরা চাই সকল শিশুর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। বক্তারা আরও বলেন, কর্তৃপক্ষ যদি দ্রুত এ বিষয়টির সঠিক পদক্ষেপ না নেন তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,সিনিয়র সভাপতি হাফেজ আতাউর রহমান, সহ-সভাপতি নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোহন, ধর্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আউশকান্দি র,প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুদার, শিক্ষক লালন মিয়া, নিলীফা আক্তার, নচিরা বেগম, শোয়েবুর রহমান, কুহিনূর আক্তার, তাজুল ইসলাম, শিবু চক্রবর্তী, প্রধান শিক্ষক কাঞ্চন বনিক, অভিভাবক কামরান আহমেদ সহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের কয়েক শতাধিক ছাত্র/ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। উক্ত মানববন্ধন শেষে একটি স্মারক লিপি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রদান করা হয়। যাতে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের আইনগত ও নীতিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এ মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে স্থানীয় ভাবে ব্যাপক জনসচেতনতা তৈরি হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page