২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা ১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে বাঁশখালীর তরুণী নিহত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

উক্যছাইং মার্মার প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন: পাহাড়ি জনপদে শোকের ছায়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার খ্যংদং মার্মা পাড়া পরিণত হয়েছে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী ।গত রোববার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদ ছাত্র উক্যছাইং মার্মার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়। উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবীর নেতৃত্বে বিমান বাহিনীর একটি চৌকস দল খ্যংদং মার্মা পাড়ার শ্বশানে গিয়ে উক্যছাইংয়ের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।সেই সময়ের শোকাবহ পরিবেশে কান্নায় ভেঙে পড়েন উক্যছাইং মার্মার মা তেজী প্রু মার্মা, বাবা উসাই মং মার্মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। বাতাসে ভেসে বেড়াতে থাকে এক অসমাপ্ত জীবনের অপূর্ণতার আর্তনাদ।উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় দগ্ধ হন অনেক শিক্ষার্থী। তাদের মধ্যে মেধাবী ও শান্ত স্বভাবের সপ্তম শ্রেণির ছাত্র উক্যছাইং মার্মা গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।২৩ জুলাই পার্বত্য জনপদ রাজস্থলীর খ্যংদং মার্মা পাড়ার পাহাড়ঘেরা পরিবেশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এক নিষ্পাপ শিশুর এমন করুণ বিদায় যেন কাঁদিয়ে গেল গোটা পাহাড়কে, স্পর্শ করল সারাদেশের মানুষের হৃদয়।উক্যছাইং মার্মার এই অসময়ে ঝরে যাওয়া প্রাণ পাহাড়ি জনপদে সৃষ্টি করেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, শিক্ষানুরাগী ও সদা হাস্যোজ্জ্বল এই কিশোরের মৃত্যু শুধু তার পরিবারের নয়, পুরো সমাজের অপূরণীয় ক্ষতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল
পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা

You cannot copy content of this page