৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের। সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”। প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তানোরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ও ‘কারেন্ট’ জাল ধ্বংস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারি রিং জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজের পর গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কুমারী বিলে বিশেষ অভিযান চালিয়ে এই জালগুলো জব্দ করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারি রিং জাল এবং ২৩টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক লিয়াকত সালমান। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর থানা পুলিশের একটি দল এবং মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।অভিযান সম্পর্কে ইউএনও লিয়াকত সালমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় কুমারী বিলে অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।” তিনি আরও জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দেশের মৎস্য সম্পদ ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।উল্লেখ্য, চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল ব্যবহার করলে ছোট মাছসহ ডিমওয়ালা মাছ নিঃশেষ হয়ে যায়, ফলে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের মুখে পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা।তানোর উপজেলার সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযানের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস
চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের।
সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”।
প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা
শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ।
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা
বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

You cannot copy content of this page