মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম রাঙ্গুনিয়া, চট্টগ্রাম >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজা আসামী গ্রেফতার করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।মঙ্গলবার (২২জুলাই) রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী’র নাম ওসমান (৩২), সে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল গোলফার রহমানের ছেলে।রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ওসমানকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে সিআর-৪৩০/২১ (রাঙ্গুনিয়া) ধারা: ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ০৩ ধারা মূলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী।


মন্তব্য