৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে পরিচ্ছন্ন গ্রাম গঠনে সংগৃহীত হাজারো কেজি প্লাস্টিক বর্জ্য পাঠানো হল রিসাইক্লিং প্ল্যান্টে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>>  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব গ্রাম গঠনে প্লাস্টিক-পলিথিন সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েক মাস ধরে উপজেলা ৫ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ প্লাস্টিক-পলিথিন সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ও শিশু ও যুব ফোরামের এক ঝাঁক তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। এপির ৫ টি কর্ম এলাকার বাহাগিলী,নিতাই,চাঁদ খানা,কিশোরগঞ্জ সদর,রনচন্ডি ইউনিয়নের গ্রামগুলোর আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক-পলিথিনসহ নানা বর্জ্য সংগ্রহ করে এপির কার্যালয়ে সংগ্রহ করা হয়।গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সংগৃহীত ১হাজার ৬৪ কেজি প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টে পাঠানো হয়। অপর দিকে সংগ্রহের প্রাককালে সরকারি-বেসরকারি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ সুধী জনের অংশগ্রহণে সভা-সমাবেশ ও উঠোন বৈঠকের মাধ্যমে ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি। প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা এবং সেখানে ফেলার জন্য উৎসাহিত করা হয়। নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ওয়ার্ল্ড ভিশনের এই ধরনের জনহিতকর কার্যক্রম গ্রামগুলোকে পরিচ্ছন্ন,বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব গড়ে তোলার সহায়ক ভূমিকা রাখছে। এপি ম্যানেজার সাগর ডি’কস্তা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে প্লাস্টিক-পলিথিন মুক্ত উপজেলা গড়ার লক্ষে উক্ত কার্যক্রম একযোগে ৫টি ইউনিয়নের গ্রামগুলোতে পরিচালনা করা হয়। পাশাপাশি বর্তমান প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে এ কার্যক্রমের মূল লক্ষ্য। জানা গেছে,ওয়ার্ল্ড ভিশনে কর্মরত বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে প্লাস্টিক-পলিথিন সংগ্রহে সার্বিক সহযোগিতায় ছিলেন,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জেফিরাজ দোলন কুবি,নেলসন সরেন,জন কেনেডি ক্রশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page