১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

হত্যাকাণ্ড মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে বিএনপির বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল(নোয়াখালী)প্রতিনিধি >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার দশঘরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক চেয়ারম্যান তাওহীদুল ইসলাম।আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বাশার বাবুল শেখ, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আরাফাত মিলন, ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শাহান রবিন প্রমুখ।উপজেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন বাবর তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এর মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। অদ্যবধি সেই হত্যাকাণ্ড ঘটছে। আওয়ামীলীগ সরকারের সময় নারায়ণগঞ্জে সাতজন হত্যার শিকার হয়েছে। ওই সময় শেখ হাসিনা হত্যাকারীদেরকে সমর্থন দিয়ে বলেছিলেন আমি ওসমান পরিবারের পাশে আছি।সেই দিন আপনারা কেউ প্রতিবাদ করেননি। আজকে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে যেই ভুল করেছেন। আপনাদের প্রতি আহ্বান আগামীতে সে ভুল করবেন না। ভবিষ্যতে এ জাতীয় ভুল করলে আমরা তার সমুচিত জবাব দেব।তিনি আরো বলেন, আমাদের নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উনার প্রতিটা প্রোগ্রামে বলেছেন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারের সাথে কোন আপস নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page