১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পাহাড় ধসের আশঙ্কায় লামার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে পাহাড় ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণ হানির ঝুঁকি এড়াতে লামার বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রায় ৬০–৬৫টি রিসোর্ট ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে রিসোর্টগুলো আবারও খুলে দেওয়া হবে।এর আগেও চলতি বছরের ১ জুন, বৈরী আবহাওয়ার কারণে একই ধরনের ঝুঁকি থাকায় লামা উপজেলার প্রায় ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।উল্লেখ্য, বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়, সুখিয়া ভ্যালি ও মাতামুহুরী নদীর পাড়সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। পাহাড়, ঝরনা ও নদীঘেরা এসব এলাকায় প্রতিদিন ভ্রমণ পিপাসুরা  প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন। তবে বর্ষাকালে এসব পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি অনেক বেড়ে যায়, ফলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।পরামর্শ: প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page