১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো Gen-Z Media Camp 2025

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান প্রতিনিধি >>> অধিকার, জলবায়ু পরিবর্তন, সমতা ও ন্যায়বিচারের পক্ষে তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী Gen-Z Media Camp 2025।গত ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এ আয়োজিত এই ক্যাম্পে দেশের ৩০টি জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন।ক্যাম্প শেষে ৭ জুলাই (সোমবার) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টার-এ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উন্নয়নমুখী মিডিয়া প্ল্যাটফর্ম ‘লাল সবুজ প্রকাশ’।বান্দরবান পার্বত্য জেলা থেকে এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ পান তিনজন তরুণ প্রতিনিধি—বর্ধন মারমা (সভাপতি, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বান্দরবান), রুনলে ম্রো (সহকারী সাধারণ সম্পাদক), এবং সিনেমাটোগ্রাফার গ্রীন মিলিও থোয়াইসিংনু মার্মা।তারা জানান, এই আয়োজন শুধু সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণ শেখার সুযোগ নয়, বরং নিজেদের সম্প্রদায়ের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরার একটি অনন্য প্ল্যাটফর্ম।ক্যাম্পে অংশগ্রহণকারীদের অধিকারভিত্তিক সাংবাদিকতা, মানবিক গল্প বলার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্টচেকিং ও নিউ মিডিয়া রিপোর্টিংসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান সাংবাদিক ও বিশেষজ্ঞরা।প্রশিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:আব্দুল কাইয়ুম, হেড অব কমিউনিকেশন, UNDP ফারহানা সৈয়দ, উপ-পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC)মো. ইয়ামিন, ফ্যাক্টচেক সম্পাদক, AFP সাবিরা নুপুর, হেড অব কমিউনিকেশন, IRC রফিকুল মন্টু, ইনস্টিটিউট অব ইনভেস্টিগেটিভ ফটোগ্রাফি (IIP), রিপোর্টার, DBC মহসিনুল হাকিম, অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া প্রশিক্ষক এই ক্যাম্পে মাঠপর্যায়ের সাংবাদিকতা থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমে মানবিক গল্প বলার নানা দিক নিয়ে বাস্তবভিত্তিক অনুশীলনের সুযোগ পান অংশগ্রহণকারীরা।৭ জুলাইয়ের সমাপনী অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য ছয়জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন:তিথি আজিম, রিপোর্টার, যমুনা টেলিভিশন আখলাকুস সাফা, বিশেষ প্রতিনিধি, যমুনা টেলিভিশন সাইদুর রশীদ ইভান, ভিডিও জার্নালিস্ট, যমুনা টেলিভিশন (চট্টগ্রাম)জুম্মাতুল বিদা, রিপোর্টার, চ্যানেল ২৪ তাসনিম মহসিন, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল জীবন আহমেদ, ফটো সাংবাদিক, দৈনিক মানবজমিন ও নেত্র নিউজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শাহীন ইসলাম, উপদেষ্টা, লাল সবুজ সোসাইটি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খ্যাতনামা সাংবাদিক, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।‘লাল সবুজ প্রকাশ’ শুধু সংবাদ পরিবেশনের মাধ্যমে নয়, বরং সমাজে ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়। প্ল্যাটফর্মটি তরুণদের সত্যনিষ্ঠ, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page