১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চন্দনাইশে বড়ভাই কর্তৃক দখলকৃত পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের চন্দনাইশে আপন বড় ভাই কর্তৃক অবৈধভাবে দখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন উপজেলার কাঞ্চন নগর এলাকার আবদুল জব্বার চৌধুরীর ছেলে গোলাম ফারুক চৌধুরী।সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাদামতল মোহাম্মদীয়া মার্কেটের দোতলায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ২০০৬ সালে আমাদের পিতা আবদুল জব্বার মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া বিপুল ফসলি জমি, দোকানপাট ও বসতবাড়ি উত্তরাধিকার সম্পত্তির মালিক আমরা ৫ ভাই ও ৪ বোন। গত ১৮ বছর ধরে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী আমার সম্পদ অবৈধভাবে নিজের দখলে রেখে ভোগ করছেন। বাদামতল এলাকায় আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমার ক্রয়কৃত ৫ শতক সম্পদও জবর দখল করে রেখেছেন তিনি।আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যামতে আমিও আমার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩ শতক জায়গা বিক্রি করি এবং উক্ত ৫ শতক নিজ জায়গা বিক্রি করি। উভয় জায়গা আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে। ঐ জায়গায় দোকান আছে যার ভাড়াও তিনি ভোগ করছেন। আমার বিক্রিত সম্পদ প্রবাসী মুজিবুল করিমকে বুঝিয়ে দিতে চাইলে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী থানায় মিথ্যা অভিযোগ করেন এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করছেন।দীর্ঘ দেড় যুগ সমাজের মান্যগণ্য ব্যাক্তিসহ বিভিন্নভাবে চেষ্টার পরও আমার সম্পদ ফেরত না পাওয়ায় বর্তমানে আমি অসহায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জোয়ারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মীর্জা, কাঞ্চনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশীদ, আবু খলিল মিস্ত্রি, জাগির হোসেন মিস্ত্রি, শাহ আলম ফকির, লাল মিয়া সওদাগর, জসিম উদ্দিন চৌধুরী, জামাল, সেলিম উদ্দিন, ফজল আহমদ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page