১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পটুয়াখালী বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।

অপরদিকে জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক, সদর থানা বিএনপির সভাপতি ও বর্তমান পটুয়াখালী জেলা বারের পিপি অ্যাডভোকেট মজিবর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীর অন্যান্য প্রার্থীদের মধ্যে মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির পেয়েছেন ৮৪ ভোট, দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং সাইদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) পেয়েছেন ৪ ভোট।নির্বাচনে ১৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে ১১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের ভোটে তারা নির্বাচিত হন। বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের ব্যামাগারের জিমনেসিয়ায় ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশনে এ সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page