১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পেকুয়ায় বিদ্যুস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু,স্বজনদের ক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে আব্দু ছালাম (৪৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বারবাকিয়ার ফাঁশিয়াখালী স্কুল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দু ছালাম রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত এয়াকুব আলীর ছেলে। বিগত ৬-৭ বছর ধরে পরিবার নিয়ে বারবাকিয়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি ৪ সন্তানের জনক।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আব্দু ছালাম অন্ধকারে স্কুল স্টেশন সংলগ্ন এলাকায় হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত মাটিতে পরিত্যক্ত একটি ছেড়া বিদ্যুতের তারে তার পা জড়ায়। মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা পরিত্যক্ত বিদ্যূতের তারের বিষয়ে বিদ্যুৎ বিভাগের দ্রুত কার্যকর ব্যবস্থা চাই।এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৫/২০ দিন আগে থেকেই এই এলাকায় বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে ছিল। একাধিকবার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। অবহেলার কারণেই একজন কৃষকের করুণ মৃত্যু হলো বলে মনে করছেন এলাকাবাসী।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ পেকুয়া জোনাল অফিসের এজিএম খন্দকার মুহাম্মদ ফিরোজ কবির জানান, ঐটা ছিলা ৬হাজার ৩শত ৫০ ভোল্টের তার। বিদ্যূত অফিসের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। কেউ আমাদের এ বিষয়ে অবগত করেনি। আমাদের কোন অবহেলা নেই, নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে আমাদের লোকজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page