১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার :- বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি আনন্দে সামিল করতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে কারা প্রাঙ্গণে আয়োজিত হয় ‘মধুমাস’ উদযাপন। এই আয়োজনে বন্দিদের মাঝে মৌসুমি ফল — রসাল আম ও সুস্বাদু কাঁঠাল — বিতরণ করা হয়। এদিন ২,৪৮৪ জন বন্দির মাঝে বিতরণ করা হয় প্রায় ১,০০০ কেজি আম ও ১০০টি কাঁঠাল। তাদের সঙ্গে ছিলেন ১৪০ জন কারা কর্মকর্তা ও কর্মচারী। আয়োজনটি একদিকে যেমন স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের একটি প্রয়াস, তেমনি ছিল মানসিক প্রশান্তিরও উৎস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব। তারা বন্দিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাঁদের খোঁজখবর নেন।

কারা কর্তৃপক্ষ জানায়,“বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং তাদের মাঝে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”এই ব্যতিক্রমী আয়োজনটি বন্দিদের মাঝে ভিন্নরকম উচ্ছ্বাস তৈরি করে। অনেকেই বলেন, দীর্ঘদিন পর এমন আনন্দ উপভোগ করতে পেরে তারা কৃতজ্ঞ। সংশ্লিষ্টরা ও সমাজের সচেতন মহল কক্সবাজার কারাগার কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,“একটি ছোট্ট মানবিক আয়োজনও একজন মানুষকে বদলে দিতে পারে। কক্সবাজার কারাগারের এই উদ্যোগ হোক দেশের অন্যান্য কারাগারের জন্য অনুকরণীয় উদাহরণ।

”মানবিকতা আর সম্মানের ছোঁয়ায় বদলে যাক সংশোধনাগার — এই হোক নতুন শ্লোগান। বন্দিরাও মানুষ — তাদেরও আছে হাসার, ভালোবাসার, বাঁচার অধিকার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page