২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বান্দরবান রুমা উপজেলায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডার-সহ নিহত ২,অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও একজন সদস্য আহত হন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ভোররাতে উপজেলার পলিপ্রাংশা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টা ধরে রুমা উপজেলায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে গত ২ জুলাই রাত ৯টার দিকে রুমা জোনের ৩৬ বীর ইউনিটের নেতৃত্বে তিনটি টহলদল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহনসহ রুমা বাজার ক্যাম্প থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে লাইরুনপি পাড়া টিওবির উদ্দেশ্যে রওনা দেয়।এ সময় গোয়েন্দা সূত্রে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ায় মুন্নাম পাড়া ক্যাম্প থেকেও একটি বিশেষ টহলদল পলিপ্রাংশা অভিমুখে অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে পলিপ্রাংশা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ সদস্যদের সশস্ত্র সংঘর্ষ হয়। সংঘর্ষে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইজন কেএনএ সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহতদের একজন কেএনএফ-এর ‘মেজর’ পর্যায়ের কমান্ডার বলে ধারণা করা হচ্ছে।অভিযানস্থল থেকে সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকিটকি, মোবাইল ফোন এবং কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত চাইনিজ রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রগুলোর একটি হতে পারে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page