১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফরিদপুর – ২ আসন থেকে একক প্রার্থী হিসেবে বিএনপির শামা ওবায়েদ ও জামাতের সোহরাব নির্বাচনী মাঠে সক্রিয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথার রাজনৈতিক মাঠ সরগম হয়ে উঠছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র – জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগের পতনের পর ভোট দেয়ার সুযোগ পেয়ে উৎসবমুখর হয়ে আছে সাধারণ ভোটাররা। ভোটারদের মন জয় করতে সম্ভাব্য বিএনপির ও জামাতের প্রার্থী  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ফরিদপুরের নগরকান্দা ও সালথায় রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছেন সম্ভাব্য প্রার্থীরা । গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর থেকে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আরো সরব হয়েছেন। যারা এতদিন নির্বাচনী এলাকায় বাইরে ছিলেন তারাও এখন নিজ নির্বাচনী এলাকায় বেশি সময় ব্যয় করছেন। এলাকায় তারা সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী জলসা, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কেউ প্রকাশ্যে, কেউবা ইঙ্গিতে  নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন সাংগঠনিক তৎপরতা ফরিদপুরের সালথা ও নগরকান্দা নির্বাচনী এলাকায় নেই। আওয়ামী লীগ ছাড়া অন্যসব রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। এ আসনটিতে আগে থেকেই দুই হেভিওয়েট নেতা প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। এদের একজন হলেন বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান আর অন্যজন হলেন আওয়ামী লীগের জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এ দুজনের মৃত্যুর পর তাদের সন্তানেরা নির্বাচনী হাল ধরেছেন। বর্তমান আওয়ামী লীগ অনুপস্থিত। তাই সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহাদাব আকবার (লাবু চৌধুরী) মাঠে নেই। বিএনপি’র হাই কমান্ডের সবুজ সংকেত পেয়ে আগে থেকেই মাঠে নেমে পড়েছেন কেএম ওবায়দুর রহমানের একমাত্র সুযোগ্য কন্যা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিসাব অনুযায়ী এ আসলে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৬০৯ জন। এই আসনটিতে সরাব রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও জামাত ইসলামের প্রার্থী মোঃ সোহরাব হোসেন। এদিকে এ আসনে প্রার্থী  চূড়ান্ত করেছে জামাত ইসলামী। আগামী নির্বাচনে লড়বেন নগরকান্দা উপজেলা জামাতের সভাপতি ও তালমা  নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  মাওলানা সোহরাব হোসেন। দলীয় সিদ্ধান্তের পর তিনি এলাকায় কাজ করছেন এবং সরব রয়েছেন। এছাড়াও গন অধিকারের মোঃ ফারুক ফকির, খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলী এবং মাওলানা লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের নাম শোনা যাচ্ছে।  নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী শরীফ বলেন, বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর তার একমাত্র মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বাবার মতো মানুষের বিপদে-আপদের দিনে ছুটে যান এবং সাহায্য সহযোগিতা করেন। বিএনপি’র দুর্দিনে হামলা-মামলায় জর্জরিত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। আমাদের বিশ্বাস এ আসনে বিএনপি’র একক প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু  এবং তিনি ইনশাল্লাহ জয়লাভ করবেন। শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে নগরকান্দা সালথায় কোন উন্নয়ন হয়নি, স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়ন হয়নি, সড়কের উন্নয়ন হয়নি, হাজার হাজার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বিশেষ করে নারী,শিশু ও বৃদ্ধাদের কল্যাণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের জনগণের ভোটে নির্বাচিত হলে উপরের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব। নগরকান্দা একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। বাবার মত আজীবন নগরকান্দা-সালথা বাসীর বিপদে-আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ। জামাত প্রার্থী মাওলানা সোরহাব হোসেন বলেন, জামাত একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের পর গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামের গ্রহণযোগ্যতা তৃণমূল পর্যায়ে বেড়েছে, বিস্তৃত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এ আসনটির, নগরকান্দা -সালথা  উপজেলায় সর্বোচ্চ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক, সাংগঠনিক, কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড ও কর্মসূচি পালন করে যাচ্ছি। আমার বিশ্বাস এ আসন থেকে আমি ভালো ফলাফল পাব। ফরিদপুর জেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ আবু হারিচ মোল্লা বলেন, আমরা সাংগঠনিকভাবে জেলার সব থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গুলো ঠিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনী কমিটির মাতামাতের ভিত্তিতে আমাদের প্রার্থী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি

You cannot copy content of this page