১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী আহত, পরিবারকে পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম প্রতিনিধি >>> চট্রগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বদলা পাড়ায় গতকাল শুক্রবার বিকেলে। জানা যায়, প্রতিপক্ষগন বসত ঘরের চলাচল পথ পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটে। গত ১ সপ্তাহ ধরে প্রবাসীর স্ত্রী সহ ঘরের সদস্যরা ঘরে প্রবেশ করতে না পারায় আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন বলে জানান ।স্থানীয় ও অভিযোগ সূত্রে প্রকাশ, গত শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী আইরিন সুলতানা তার বাড়িতে গেলে তাকে তার ভাসুরের ছেলে মোহাম্মদ দুলাল, সাইফুদ্দিন, মনির উদ্দিন, বেলাল উদ্দিন, সহ আরো বেশ কয়েকজন অজ্ঞাত নামা লোকজন তাকে একা পেয়ে বেদম পিটিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান,প্রতিপক্ষরা ২৫ বছরের পুরোনো চলাচল পথ অবরুদ্ধ করে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক বাড়ী ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে তিনি ১৪৭ ধারার মামলা করলে শুক্রবার দুপুরে আদালতের আদেশে পুলিশ উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেন । এতে নোটিশ দিয়ে পুলিশ চলে আসার পর তিনি বিকেলে তার বসত বাড়ীতে ডুকার জন্য চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষরা তাকে বেদম পিটিয়ে আহত করে। এ সময় তার ব্যাগ থেকে নগদ ৪৩ হাজার টাকা ও মূল্যবান কাগজ পত্র ছিনিয়ে বলে তিনি অভিযোগ করেন।

পরে লোকজনের সহায়তায় তিনি পটিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহন করলে আঘাত গুরুতর হওয়ায় পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রের্ফাড করেন ।তিনি বর্তমানে প্রতিপক্ষের পুনরায় হামলা ও প্রাননাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, তারা আমার ঘর বাড়ি ও দোকান ভাংচুর করে লুটপাট করতে পারে ।প্রতিপক্ষ সাইফুদ্দিন জানান আমরা আমাদের খরিদা জায়গায় কাজ করছি।তারা কোন দিকে ঘরে প্রবেশ করবে সেটা তাদের ব্যাপার। পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, শুক্রবার দুপুরে আদালতের আদেশ মোতাবেক নোটিশ ইস্যু করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। এতে কেউ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page