১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্বপ্রকাশ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুর ইসলাম নোবেল,স্টাফ রিপোর্টার >>> ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে “সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৩.০০ ঘটিকার সময়  ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের নাম ঘোষণা করা হয়। দলের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা হলো, প্রধান উপদেষ্টা মোঃ সেলিম প্রধান। সভাপতি লেঃ করাঃ মোঃ মেহেদী হাসান (অবঃ)সিনিঃ সহ-সভাপতি সহ-সভাপতি সাঈদ আলী সিকদার ক্যাপ্টেন মাফিকুল ইসলাম (অবঃ)সহ-সভাপতি – লে: কর্নেল ইমরান (অবঃ) সহ-সভাপতি মোঃ আয়াজ আহমেদ সহ-সভাপতি এ্যাড, পো নাসিম উদ্দিন মোঃ বায়েজিদ। সাধারণ সম্পাদক মেজর মো: রাজিবল হাসান (অবঃ) যুগ্ম সাধারণ সম্পাদক- লেঃ সাইঝাল্লাহ খান (অবঃ), যুগ্ম সাধারণ সম্পাদক – সাভ্যাদ হোসেন ইউনুস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল্লাহ। সাংগঠনিক সম্পাদক – মেজর রাকিবুল হাসান (অবঃ) সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মঞ্জুর হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত,সহ-সাংগাঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিঃ কামরুল হাসান। আইন বিষয়ক সম্পাদক এ্যাড: অলিদ আহমেদ।নারী ও শিশু বিষয়ক অসাদেক- আনিকা তাসনীম খান,সহ-সম্পাদক – মৌসুমী আত্মার- সুমি, শ্রম বিষায়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক – ক্ষেরে শাহেদুল ইসলাম (অবঃ), সহ-সম্পাদক- সহঃ পরিচালক মো: জহিরুল কে অবঃ),দুর্ভোগ ও ত্রান বিষয়ক সম্পাদক-ইয়াসির আরাফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-মনিরুল ইসলাম, সহ-সম্পাদক-মোছা: শারমিন আক্তার মুক্তা,শিক্ষা বিষয়ক সম্পাদক- মো: রাহুল আমিন,স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক- ডাঃ সৌরভ চন্দ্র মজুমদার।এ সময় লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) মেহেদী হাসান বলেন, বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা। যেখানে ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও ত্রিশ হাজারের বেশি আহত হন। এবং আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন একটি সুবিচারভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে। কিন্তু আজ সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে। প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন, ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে ও বিভিন্ন নামে বার বার ফিরে আসার চেষ্টা করছে। তিনি আরো বলেন, গত জুলাই অভ্যুত্থানে দেখেছি কিভাবে আবু সাঈদ, মীর মুগ্ধ ফাইয়াজরা ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে ফ্যাসিস্টদের সকল হুমকি ও ভীতি। নিজেদের জীবনের পরোয়া না করে রাজপথে অকাতরে ঢেলে দিয়েছে বুকের তন্ত্ররক্ত। এভাবেই দিকে দিকে শহীদদের মৃত্যুকে আলিঙ্গন করার তীব্র ইচ্ছাশক্তির কাছে প্রথমে পরাজিত হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী আনিকা ডাসনিম খান বলেন, ‘ভয়’ আর সংক্রামক ব্যাধির মতো দিক দিগন্তে ছড়িয়ে পড়ে ‘সাহস’। সবশেষে পরাজিত হয় দানবীয় ফ্যাসিস্ট শক্তি, ব্যাপিত হয় নতুন বাংলাদেশের বীজ। পুরো জাতি ঐক্যবদ্ধ হয় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে।দায়িত্বশীলদের দায়হীন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস্ট জামানার ভীতি স্পষ্ট। জন আকাঙ্ক্ষা আজ উপেক্ষিত ও হুমকির মুখে।এই প্রেক্ষাপটে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি) নামের একটি নতুল রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। যা হবে গণমানুষের দল এবং জন আকাঙ্খার  প্রতিচ্ছবি।আমরা সকল শ্রেণী-পেশার নাগরিকদের জুলাই অভ্যুত্থানের মন্ত্রে উজ্জীবিত হয়ে উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলে দলে-স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page