১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি?
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

নাগেশ্বরীতে ৩১ দফা ঘিরে বিএনপির তৃণমূলে জাগরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নাগেশ্বরী প্রতিনিধি

দীর্ঘদিন মাঠে সংগঠিত আন্দোলনের অভাবে ছন্দ হারানো বিএনপি এখন যেন নতুন করে ছন্দ খুঁজে পেয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দলের তৃণমূল পর্যায়ে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘিরে দেখা যাচ্ছে এক ধরনের রাজনৈতিক জাগরণ। গত (সোমবার) ১৭ জুন ও শুক্রবার ২০ জুন যথাক্রমে ভিতরবন্দ ও নুনখাওয়া ইউনিয়নে লিফলেট বিতরণ, বাজারে প্রচারাভিযান ও নেতাকর্মীদের সমন্বিত অংশগ্রহণ সেই ইঙ্গিতই দিচ্ছে—বিএনপি আবার মাঠে ফিরছে, এবার সুপরিকল্পিত রূপরেখা নিয়ে।এই কর্মসূচির নেতৃত্ব দেন মো. আজিজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর তত্ত্বাবধানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সম্মিলিতভাবে এই প্রচারে অংশ নেয়।

আজিজুল হক বলেন,“৩১ দফা শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি আন্দোলনের দিকনির্দেশনা। এটি হচ্ছে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশের খসড়া রূপরেখা।”দল ঘোষিত এই ৩১ দফার মধ্যে রয়েছে:
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল
নির্বাচন ব্যবস্থা সংস্কার
বিচার বিভাগের স্বাধীনতা
প্রশাসনিক জবাবদিহিতা
মৌলিক মানবাধিকারের পূর্ণ প্রতিষ্ঠা।

এমন বিষয়গুলো গ্রামীণ রাজনীতিতে সচরাচর আলোচনায় উঠে আসে না। কিন্তু বিএনপি এবার সেগুলো নিয়ে যাচ্ছে জনগণের কাছে—হাটে, ঘাটে, বাজারে।

নুনখাওয়া ইউনিয়নের এই প্রচারে অংশ নেন: তাজুল ইসলাম, সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপি
আবুল হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক,মফিজুল ইসলাম লিমন, সভাপতি, ছাত্রদল
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
স্থানীয় নেতারা বলছেন, প্রচারণা কেবল লিফলেট বিলির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাজনৈতিক বার্তা প্রত্যন্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা। এখন প্রশ্ন উঠছে—এটা কি নিছক একটি প্রচার-প্রচেষ্টা, না কি বিএনপি সত্যিই তৃণমূলে পুনর্গঠনের পথে হাঁটছে?নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস ও আন্তরিকতা দেখা যাচ্ছে, তা দীর্ঘ সময়ের নিষ্ক্রিয়তার পর একটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে এটি কতটা টেকসই হবে, তা নির্ভর করবে এর ধারাবাহিকতা ও সাংগঠনিক বিস্তারের ওপর। নাগেশ্বরীর মাঠের এই কর্মসূচি হয়তো বড় কোনো রাজনৈতিক অভিযাত্রার সূচনা মাত্র—যেখানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ঘোষণাগুলো বাস্তবে রূপ দেওয়ার।

#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page