১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোর বাজারে ৫ দোকানে অভিনব কায়দায় ৪ লাখের অধিক টাকা চুরি 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে গোল্লা পাড়া বাজারে ভোর রাতে ৫টি দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানের ক্যাশ থেকে চোরের দল চুরি করে নিয়ে গেছে নগদ প্রায় ৪ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা। তবে, কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টা পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫ জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাব সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে।সিট-কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকান থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা,  গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী  আবু জানন্নানের দোকান থেকে ১হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ীর নায়েব আলী দোকান থেকে  ৭ শত টাকা চোরের দল নিয়ে গেছে।তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে ভোর ৫টার দিকে চলে যায়। দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখা গেছে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এঘটনা ঘটে। সকাল ৬টার দিকে মেন রোড দিয়ে চোরের দল চলে যেতে দেখো গেছে সিসিটিভির ফুটেজে। বিষয়টি থানায় জানানো হয়েছে। থানার ওসি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরির ঘটনা ঘটিয়েছে।   সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি

You cannot copy content of this page