১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বগুড়া শিবগঞ্জ মহাস্থানে কলেজ ছাত্রের আ*ত্মহত্যা!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি >>> বগুড়ার মহাস্থানে বাবার ওপর অভিমানে আহসান হাবিব (১৮) নামের এক কলেজ ছত্রের আ/ত্মহত্যার ঘটনা ঘটেছে৷ সে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড়মহাস্থান উত্তরপাড়া গ্রামের ইউনূস আলীর পুত্র। মৃত হাবিব বগুড়া কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন৷সরেজমিনে গিয়ে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মহাস্থান পাইকারি সবজি হাটে প্রতিদিন শরবতের ব্যবসা করেন সদ্য মৃত হাবিবের পিতা ইউনুস আলী। তাদের ১ ছেলে আর ১ মেয়ে নিয়ে সংসার। ছেলে মেয়ের মধ্যে হাবিব ছিল বড়। ছোটকাল থেকেই হাবিব তার নানীর বাড়ি মাটিডালি এলাকা থেকে পড়াশুনা করে সেখানেই বড় বড় হয়েছেন। এবার কুরবানির ঈদ বাবা-মা ও আত্মীয় স্বজনদের সাথে কাটাতে বাড়ীতে এসেছেন হাবিব। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় হাবিবের মা তার ননদের বাড়ী সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে দাওয়াতে যান। বিকালে হাবিব পিতার শরবতের দোকানে গেলে তার পিতা বাড়ি থেকে ফ্রিজে রাখা বেশ কয়েকটি বরফে জমা পানির বোতল আনার জন্য বলেন। কিন্তু হাবিব সম্ভাব্য সময়ে দোকানে পানি নিয়ে যায়নি। একপর্যায়ে বিকালে হাবিবের বাবা ইউনূস আলী সে নিজেই বাড়ীতে আসেন দোকানের শরবত তৈরীর বরফ পানী ফ্রিজ থেকে নিতে। পানি নিয়ে সে বাড়ীর পাশে একটি দোকানে দেখতে পান হাবিব বন্ধুদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছেন। এসময় তার বাবা ইউনূস আলী তাকে ডেকে বলেন, এখানে আড্ডা দিচ্ছো আর আমাকে নিজেই আসতে হলো পানি নিতে। এই বলে বকাঝকা করে রগচটে চলে যান। এরপর হাবিব বাবার ওপর অভিমান করে বাড়িতে গিয়ে মনের ক্ষোভে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।সন্ধ্যায় বাবা ইউনূস কর্মস্থল থেকে ফিরে এসে দেখেন বাড়ি অন্ধকার। হাবিব হাবিব করে ডেকেও সাড়া নেই। পরে হাবিবের রুমে ডাকাডাকি করেন। তাতেও সাড়া মেলে না। এরপর হাবিবের চাচী নান্নুর স্ত্রী ঘরের জানালা দিয়ে দেখতে পান হাবিবের ঝুলন্ত মরদেহ। এরপর তিনি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার এসআই ব্রজেন মোহান্ত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শনসহ ওই কলেজ ছাত্রের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই ব্রজেন মোহান্ত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত
মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি

You cannot copy content of this page