২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ” বিশ্ব মেডিটেশন দিবস ” পালিত মোহাম্মদ শাহনেওয়াজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান জেলা প্রতিনিধি।

কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান লামায় তৃতীয়বারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।রবিবার (২১ মে) সকালে দেশ বিদেশের লাখো মানুষের সাথে লামার ৭টি ভেন্যুতে প্রায় ২ হাজার মানুষ প্রোগ্রামে অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য হল- ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।ভোরের আলো ফোটার সাথে সাথে কোয়ান্টাম লামা সেন্টার কোয়ান্টামের প্রাণ আরোগ্যশালায় স্থানীয় অধিবাসী, কোয়ান্টামের কর্মীরা ও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের একাংশ সমবেত হতে থাকে। ভোর ৬টায় বিশ্ব মেডিটেশন দিবসের শুভসূচনা হয়। এ সময় সকলে ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ আটোসাজেশন এবং ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রত্যয়ন উচ্চারণ করেন। প্রায় ৪ শ মানুষের এই প্রত্যয়ন আরোগ্যশালায় যখন ধ্বনিত হচ্ছিল, ঠিক তখন আরোগ্যশালার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের তিনটি ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্বরে উচ্চারিত একই প্রত্যয়ন অনুরণিত হচ্ছিল পুরো এলাকাজুড়ে।এরপর এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মা-জী নাহার আল বোখারীর শুভেচ্ছাবাণী ও চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের সংক্ষিপ্ত অডিও আলোচনা এবং মেডিটেশন। এই যৌথ মেডিটেশনে স্বর্গভূমি বাংলাদেশের ১০টি চিত্র আবলোকন করতে বলা হয়। তাই মেডিটেশন শেষে অনেকেই আগামী বাংলাদেশের আবেগময় কল্পচিত্রগুলোর অনুভূতি ব্যক্ত করছিলেন। এছাড়াও অডিও বক্তব্যে আমাদের দেশে শিক্ষা ও চিকিৎসাব্যবস্থায় মেডিটেশন অন্তর্ভুক্তির জন্যে সংশ্লিষ্ট সকলকে এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।এছাড়াও কোয়ান্টামের নিকটবর্তী কেয়াজুপাড়া, আন্ধারি জামালপুর স্কুল এবং বোধিছড়া পাবলিক স্কুলে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। এতে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page