১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি >>> কেউ ক্যামেরায় বন্দি করছেন মুহূর্ত, কেউ হাঁটছেন স্মৃতির অলিগলি দিয়ে ক্লাসরুমের পুরোনো বেঞ্চের পাশে। কারও চোখে খেলে যাচ্ছে শৈশবের রঙিন দিনগুলোর ছায়া যেখানে বইয়ের পাতায় ছিল স্বপ্ন, মাঠে ছিল ছুটোছুটি আর প্রতিদিনের স্কুলজীবনে ছিল একেকটা গল্প।আবার কেউ এসেছেন লুঙ্গি পরে গ্রাম্য ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক হয়ে। যেন প্রমাণ দিচ্ছেন, শহরের চাকচিক্য নয়, শিকড়ই আসল ঠিকানা।“শিকড় থেকে দিচ্ছে ডাক, আয় রে ছুটে…” এই আবেগী স্লোগানকে কেন্দ্র করে রবিবার দিনব্যাপি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়স্পর্শী ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।১৯৬৬ থেকে ২০২৫ প্রায় ছয় দশকের পথচলার সঙ্গী প্রাক্তন ছাত্রছাত্রীরা যেন আবারও সময়ের দেয়াল ভেঙে ফিরে এসেছিলেন সেই চেনা শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হন প্রায় ১২০০ জন প্রাক্তন শিক্ষার্থী। সেই দিনের স্কুলমাঠ যেন রূপ নেয় স্মৃতি, আনন্দ আর ভালোবাসার এক মহোৎসবে।সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় দিনের আনুষ্ঠানিকতার। এরপর বের হয় এক বর্ণাঢ্য র‍্যালি যা তামাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে ফিরে আসে। মুখরিত হয়ে ওঠে পথঘাট, গর্বিত মুখে হাঁটেন প্রাক্তনরা, কাঁধে স্মৃতির ঝুলি আর হৃদয়ে ভালোবাসার ইতিহাস।ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আমিরুল ইসলাম খান আলীম বলেন,এই মিলনমেলা শুধু ঈদের নয়, এটা আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে বন্ধন গড়ার সুযোগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের যুগ্ম সচিব আব্দুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খাঁন লিটন।এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডল, আলহাজ্ব শামসুল হক খান, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষকবৃন্দ।প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এই স্কুলেই জীবনের প্রথম মঞ্চে উঠি, কলম ধরি। আজ যখন নিজের সন্তানকে নিয়ে এখানে এসেছি, বুঝতে পারছি এই বিদ্যালয়ই আমাকে গড়ে দিয়েছে।অনেকে এসেছেন ঢাকা থেকে, কেউ আবার বিদেশ থেকে ছুটি নিয়ে। ঈদ-পূর্ব এই সময়টিকে কেন্দ্র করেই তাঁরা ফিরে এসেছেন গ্রামের বাড়িতে নিজ নিজ শিকড়ে।এই মিলনমেলা ছিল শুধু দেখা হওয়ার উপলক্ষ নয়, বরং তা ছিল স্মৃতিকে ছুঁয়ে দেখা, শিকড়কে নতুন করে চেনা। প্রাক্তনরা প্রতিজ্ঞা করেছেন এই বন্ধন শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, চলবে সারা বছরজুড়েই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page