১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি >>>  খোরপোষ কৃষি থেকে আধুনিক বাণিজ্যিক কৃষি রূপান্তরসহ উত্তম কৃষি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) অর্ধদিন ব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্লেনারশিপ এন্ড রেসিনিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত  হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হকের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান  আলম। আরো বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রেষণে সিনিয়র অফিসার অশোক কুমার পাল,অতিরিক্ত উপপরিচালক( উদ্যান)- সংযুক্ত নিকছন চন্দ্র পাল,সমবায় অফিসার জাকিয়া ফারহানা,মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,গণমাধ্যম কর্মী শামিম হোসেন বাবু, রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন,কৃষক শাহজাহান আলী, কৃষাণী মুক্তা বেগম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল আজীজ,সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন,মৎস্য কর্মকর্তা  মোকাররম হোসেনসহ পার্টমার ফিল্ড স্কুলের কৃষাণ-কিষাণী ও গণমাধ্যম কর্মী প্রমুখ।এসময় কংগ্রেস মহা সমাবেশে বক্তাগণ বলেন,কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা,আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফারমার্স সার্ভিস সেন্টার চালু করা হবে। এ ধরণের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়,বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার মাধ্যমে প্লাটফর্ম তৈরি করা হয়।পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রশিক্ষণে ফসলে বহুমুখীকরণ,নিরাপদ খাদ্য উৎপাদন,কৃষি উদ্যোক্তা তৈরি,কৃষি পণ্যের টেকসই, ভ্যালুচেইন সৃষ্টি,অধিক ফলন উৎপাদন,প্রযুক্তি ব্যবহারে নিরাপদ খাদ্য নিশ্চিত করণ এবং পুষ্টি সমৃদ্ধ খামার গড়ে তোলার উপর গুরুতারোপ করা হয়। স্বাগত বক্তব্য কৃষি কর্মকর্তা বলেন,পার্টনার ফিল্ড প্রকল্পের মাধ্যমে যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে তা শুধু ফসলের উৎপাদনে বৃদ্ধি করবে না,সাথে টেকসই,পুষ্টিকর এবং জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে।কৃষক মার্ট স্কুল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কৃষকদের হাতে কলমে শিখানো হচ্ছে। এতে তারা নিজেরা শিখছে এবং একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখছেন এবং সর্বোপরি জ্ঞান দক্ষতা বৃদ্ধি করছে।কৃষক মাঠ স্কুলের শিক্ষা ব্যবস্থা একটি মেয়াদ ভিত্তিক এবং  অংশগ্রহণমূলক বাস্তব জ্ঞান ভিত্তিক। যা এর মাধ্যমে শুধু ফসলের উৎপাদন বাড়াবে না এর মাধ্যমে উদ্যোক্তা বিকাশে সহায়তা করবে,পুষ্টি নিরাপত্তার নিশ্চিত করবে এবং জলবায়ু সহিষ্ণু কৃষি সম্প্রসারণে কাজ করবে। কৃষক মাঠ স্কুলে  মাটি পরীক্ষা করে কোন মাটিতে কি ধরণের ফসলের অধিক ফলন বৃদ্ধি পাবে তাসহ নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সার ও জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার এবং সুষম সেচ ব্যবস্থা শিখছে। বিশেষ করে এ পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষিকে একটি যুগান্তকারী ও মাইল ফলক হিসেবে কাজ করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page