১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে জমে উঠেছে দেশি গরুর হাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে গ্রামাঞ্চলের পশুর হাটগুলোতে জমে উঠেছে দেশি গরুর বেচাকেনা। ভারতীয় গরুর অনুপস্থিতিতে এবার দেশি খামারিরা স্বস্তিতে রয়েছেন এবং পাচ্ছেন ভালো দামও। তবে গত বছরের তুলনায় এ বছর গরুর দাম কিছুটা কম।সোমবার সরেজমিনে দেখা গেছে, মুন্ডমালা পৌরসভার পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলে গরু ও ছাগলের বেচাকেনা। বিশেষ করে মাঝারি আকৃতির গরুর প্রতি বেশি আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। এসব গরুর দাম ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে থাকলেও, বড় গরু তুলনামূলক কম এসেছে এ বছর। বড় গরুগুলো ১.৫ থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ছোট গরুগুলোর দাম ৬৫-৭০ হাজার টাকার মধ্যে।খামারি ও বিক্রেতাদের দাবি, ভারতীয় গরু না থাকায় এবার দেশি গরুর চাহিদা বেড়েছে। তবে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন লাভ নিয়ে, কারণ দাম কিছুটা কম হলেও ক্রেতার সংখ্যা এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।খামারি রুস্তম আলী বলেন, “খামারে ৫টি মাঝারি গরু ছিল, এর মধ্যে ৩টি বিক্রি করেছি। বাকি ২টি মুন্ডমালায় এনেছি, আশা করছি লাভ হবে।”গরু কিনতে আসা রায়হান আলী জানান, “এবার দাম তুলনামূলক কম, তাই আগেভাগেই গরু কিনে ফেলেছি। সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।”মুন্ডমালা ছাড়াও তানোর উপজেলার গোল্লা পাড়া এবং চৌবাড়িয়া হাটে আগামী শুক্রবার বসবে কোরবানির শেষ হাট। এর মধ্যে চৌবাড়িয়া হাট অঞ্চলটির সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত।সব মিলিয়ে বলা যায়, এবছর দেশি গরু দিয়েই কোরবানির বাজার জমে উঠেছে তানোরে। লাভের মুখ দেখছেন খামারিরা, আর ক্রেতারাও পাচ্ছেন তুলনামূলকভাবে কম দামে পছন্দের পশু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page