১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চাটখিলে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ ভূমিতে স্থাপনা নির্মাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে সন্ত্রাসী কায়দায় স্থাপনা নির্মাণ করছে জেসমিন আক্তার নামের এক নারী। ঐ নারী কয়েকদিন ধরে জমিতে নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ৫১ নং আফছারখিল মৌজার জেলা জরিপী ০৪নং খতিয়ান, এম.আর.আর ০৩নং খতিয়ান, বর্তমান বি.এস জরিপী ১০৩নং ও জমা খারিজী ২৯৯ নং খতিয়ানভূক্ত সাবেক ১২৩ নং হালে ১৫২ দাগে ১.৫৭ একর আন্দরে ১০ শতাংশ ভূমিতে।বুধবার (৪ জুন) সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার থাকার পরেও হোসেনপুর গ্রামের ফয়েজ উদ্দিন আহমেদের স্ত্রী জেসমিন আক্তার সন্ত্রাসী কায়দায় স্থাপনা নির্মাণের কাজ করছেন।অভিযোগকারী খালেদা খানম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষ জেসমিন আক্তার গত এক সপ্তাহ ধরে তাদের বাড়াটে সন্ত্রাসের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি তিনি চাটখিল থানা পুলিশকে একাধিকবার জানিও কোনভাবে বিরোধপূর্ণ ভূমিতে আদালতের নির্দেশনা মোতাবেক কাজ বন্ধ করা সম্ভব হয় নাই। এসময় তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানালেন।বিবাদী জেসমিন আক্তার বিজ্ঞ আদালতের “স্থিতাবস্থা’র (Statusqus)” বিষয়টি অস্বীকার করে বলেন, খালেদা খানম টাকার বিনিময়ে আদালত কে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ বের করে থাকেন। আর এই স্থিতাবস্থা’র নোটিশটি ও তিনি টাকার বিনিময় করিয়েছেন।আদালতের নির্দেশনা অমান্য বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন খান বলেন আমরা একাধিক বার গিয়ে বাদী বিবাদী উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মোতাবেক শান্তির শৃঙ্খলা বজায় রেখে থাকার জন্য বলে এসেছি। কিন্তু বিবাদী আমরা চলে আসার পর আদালতের নির্দেশনা মান্য করে নালিশীয় ভূমিতে কাজ করছে, আমরা পুনরায় গেলে তারা পালিয়ে যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page